Personal Hygiene Rules for Food Handlers
খাদ্য পরিচালনাকারীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধির নিয়ম
Food handlers can transfer harmful bacteria and other contaminants to food. Therefore, good personal hygiene is essential.
খাদ্য পরিচালনাকারীদের মাধ্যমে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও অন্যান্য দূষক খাবারে ছড়িয়ে পড়তে পারে। তাই উত্তম ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1. Handwashing — হাত ধোয়া
Wash your hands thoroughly with warm running water and soap for at least 20 seconds:
- Before starting work
- After using the toilet
- Before handling ready-to-eat food
- After handling raw food
- After touching your face or hair
- After coughing, sneezing or blowing your nose
- After handling waste or cleaning materials
কমপক্ষে ২০ সেকেন্ড উষ্ণ প্রবাহমান পানি ও সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে:
- কাজ শুরু করার আগে
- টয়লেট ব্যবহারের পরে
- সরাসরি খাওয়ার উপযোগী খাবার ধরার আগে
- কাঁচা খাবার ধরার পরে
- মুখ বা চুল স্পর্শ করার পরে
- কাশি, হাঁচি বা নাক পরিষ্কার করার পরে
- ময়লা বা পরিষ্কারের উপকরণ ধরার পরে
2. Protective Clothing — সুরক্ষামূলক পোশাক
Wear clean and suitable protective clothing, such as an apron or uniform. Change it when it becomes dirty and follow the workplace rules about wearing it outside the food-preparation area.
পরিষ্কার ও উপযুক্ত সুরক্ষামূলক পোশাক, যেমন অ্যাপ্রন বা ইউনিফর্ম পরতে হবে। পোশাক নোংরা হলে পরিবর্তন করতে হবে এবং খাবার প্রস্তুতের এলাকার বাইরে এটি পরার বিষয়ে কর্মস্থলের নিয়ম অনুসরণ করতে হবে।
3. Hair, Jewellery and Nails — চুল, অলংকার ও নখ
Keep hair tied back and wear a hair covering when required. Keep fingernails short and clean and do not wear nail polish or false nails. Remove watches and jewellery, except items permitted by workplace policy.
চুল বেঁধে রাখতে হবে এবং প্রয়োজন হলে মাথা ঢাকার ব্যবস্থা বা হেয়ারনেট ব্যবহার করতে হবে। নখ ছোট ও পরিষ্কার রাখতে হবে এবং নেইলপলিশ বা কৃত্রিম নখ ব্যবহার করা যাবে না। কর্মস্থলের নীতিমালায় অনুমোদিত অলংকার ছাড়া ঘড়ি ও অন্যান্য অলংকার খুলে রাখতে হবে।
4. Fitness to Work — কাজ করার উপযুক্ততা
Report diarrhoea, vomiting, infected wounds, skin infections or other relevant illnesses to your supervisor immediately. After diarrhoea or vomiting, food handlers should normally remain away from food-handling duties until they have been symptom-free for at least 48 hours.
ডায়রিয়া, বমি, সংক্রমিত ক্ষত, ত্বকের সংক্রমণ বা অন্য কোনো প্রাসঙ্গিক অসুস্থতা হলে তা অবিলম্বে সুপারভাইজারকে জানাতে হবে। ডায়রিয়া বা বমির পরে সাধারণত অন্তত ৪৮ ঘণ্টা সম্পূর্ণ উপসর্গমুক্ত না হওয়া পর্যন্ত খাদ্য পরিচালনার কাজ থেকে বিরত থাকতে হবে।
